বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের সকল ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার রাতে প্রেসক্লাবের সামনে রংপুর জেলা ও মহানগর কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য দেন- জাতীয় নাগরিক কমিটি রংপুরের সদস্য সচিব আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক ইমরান হোসেন, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, জেলা সদস্য সচিব ডা. আসফাক আহমেদ জামিল, মহানগর সদস্য সচিব রহমত জেলা মুখপাত্র ইয়াসির আরাফাত, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে শহীদ আবু সাঈদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি পার্কের মোড় হয়ে মডার্ন মোড় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।

সেখানে সমাবেশে বক্তব্য দেন- সমন্বয়ক শামসুর রহমান সুমন, রাকিব মুরাদ, রহমত আলি, ফাহিম ইয়ালমিন, আশিকুজ্জামান জয়, জাহিদ হাসান জয় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ভারতকে দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা চালিয়েছে। আমরা মুসলমানরা সম্প্রীতিতে বিশ্বাস করি। যতটুকু বেড়েছেন, সেখানেই থেমে যান। তা নাহলে কঠোর পরিণতি হবে।

বক্তারা আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভারতকে আগ্রাসী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এখন আর তাদের বুবু নেই। তারা বুবুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তা ছাত্র-জনতা মেনে নিবে না। এসময় বক্তারা ভারতীয় মিডিয়া ও পণ্য বর্জনের দেশবাসীর প্রতি আহ্বান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ