মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণে যা বললেন মাদারীপুরের এসপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি বর্ণনায় করলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। তিনি বলেন, চোরের মতো পালিয়ে নিরাপদ স্থানে আমাকেও যেতে হয়েছে। তাই বলে সব পুলিশ যে খারাপ- তা নয়। কিছু বিপদগামী পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনী এখনও অনিরাপদ মনে করছে।

তিনি শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত গণঅভ্যুত্থানে মাদারীপুরে আহত ও নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, গত জুলাই-আগস্টে আমি খুলনায় কর্মরত ছিলাম। তখন সারাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল। তবে শুরুর দিকে খুলানায় তেমন তৎপরতা ছিল না। যখন এক পুলিশ সদস্যকে হত্যা করা হয়। তারপর থেকেই উত্তাল হয়ে উঠে খুলনা। পরে আমি খুলনার অফির্সাস মেসে থাকতাম। আমার পরিবার থাকত ঢাকায়। ৪ ও ৫ আগস্ট পুরো রাত আমি ঘুমাতে পারিনি। আমার পরিবারও টেনশনে ছিল। পরে আমি সাদা পোশাকে চোরের মতো একটি অটোতে করে ঢাকায় পৌঁছাই।

তিনি আরো বলেন, সব পুলিশ যে খারাপ- তা নয়, কিছু বিপদগামী পুলিশ সদস্যের কারণে আমাদের সম্মান হারিয়েছিলাম। তবে এখন আমাদের কার্যক্রমে পুনরায় সম্মান ফিরাতে চেষ্টা করছি। পুলিশকে সহযোগিতা করলে নতুন বাংলাদেশে কোন ধরণের অরাজকতা থাকবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব, সিভিল সার্জন মুনির আহম্মেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক জাহান্দার আলী জাহান, জেলা জামায়েত ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান, জেলা সমন্বয়কারাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ