রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিক্ষোভ সমাবেশ

ইসকনকে নিষিদ্ধের দাবি ও  আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর ওয়াসা মোড়ে জমিয়তুল ফালাহ মসজিদের মূল ফটক থেকে হাজার হাজার জনতা ও কর্মীদের নিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের মিছিল বের হয়। এসময় সবার হাতে ইসকন নিষিদ্ধে প্লেকার্ড, ফেস্টুনে ছেয়ে যায় নগরী। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে ইসকন নিষিদ্ধের দাবীতে।

এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আলী উসমানের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে আরম্ভ হলে চট্টগ্রামের শীর্ষস্হানীয় সমমনা ইসলামী দলগুলোর নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে দলটির নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আলী উসমান বলেছেন 'পতিত আওয়ামী সরকারের ইন্ধন ও সহযোগিতায় ইসকন দীর্ঘদিন বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। হেফাজতে  ইসলামের পক্ষ হতে বিগত সময়েও তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধের দাবী তোলা হয়েছিল, কিন্তু পতিত সরকারের আশ্রয়ে এরা বছরের পর বছর এই সোনার বাংলায় ধর্মের নামে অশান্তির সৃষ্টি করেছে। এমনকি হিন্দুত্ববাদের দোহায় দিয়ে তারা প্রকাশ্যে সন্ত্রাসী ও জংগীগোষ্ঠিতে পরিণত হয়েছে। বর্তমানে আবারও এই জঙ্গিগোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে।তাদের অস্ত্রধারী বাহিনীর হাতে হত্যার শিকার সাইফুল ইসলামের রক্তের সাথে কোনো বেইমানী এ দেশের মুসলমান মেনে নেবে না। আমরা যেমন ধৈর্য সত্বার পরিচয় দিয়ে যাচ্ছি ঠিক সেভাবেই এই সন্ত্রাসীদের জন্য দূর্নিবার প্রতিরোধও গড়ে তুলবো।

তিনি অবিলম্বে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের দাবী জানিয়ে বলেন " দিল্লির ইন্ধনে দেশের শান্তি প্রিয় কোটি কোটি মুসলমানের এই দেশে যারা অস্হিতিশীল করার চেষ্টা করবে এদের শেকড় উপড়ে ফেলা হবে।

প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মুফতি হারুন ইজহার বলেন " ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা জঙ্গি সংগঠন।

এসময় আরও বক্তব্য রাখেম হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মাওলানা নাসির উদ্দিম মুনির, মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, মাওলানা রেদওয়ানুল ওয়াহেদ, মাওলানা আনোয়ার রাব্বানী প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ