মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

চরাঞ্চলের ভুট্টা, মরিচ, বাদাম, কাউন, তিশি, তিল ও ধানসহ বিভিন্ন উৎপাদিত ফসল গাইবান্ধার অর্থনীতির চালিকা শক্তির সহায়ক ভূমিকা পালন করলেও সেই জনপদের রাস্তা ঘাটের চরম দুরাবস্থা। নদীর অববাহিকায় গড়ে উঠা চরের মানুষের জন্য যেসব অবকাঠামো রয়েছে, তা মেরামতে নেই কোন উদ্যোগ। ফলে চরের নারী-পুরুষের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত সেই কৃষিপণ্য নিয়ে চরম দুর্ভোগে কৃষকরা। গত বর্ষা মৌসুমে বন্যা পানিতে সেতু ভেঙে যাওয়ায় কৃষি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ও সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটছে।

জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ও চন্ডিপুর ইউনিয়নের সীমান্তবর্তী ওয়াপদা বাঁধ সংলগ্ন এলাকার সেতুটি বর্ষা মৌসুমে বন্যার পানির স্রোতে ভেঙে যায়। ওই সেতুর উপর দিয়ে কাপাসিয়া ইউনিয়নের অষ্টমীর চর, কাজিয়ার চর, সিংগীজানী, চর কাপাসিয়াসহ লালচামার গ্রামের মানুষ ও চন্ডিপুর ইউনিয়নের ১, ৩ ও ৫ নং ওয়ার্ডের কয়েক হাজার মানুষ চলাচল করে। কাপাসিয়া ও চন্ডিপুর ইউনিয়নের প্রায় ২২/২৩ হাজার মানুষের যাতায়াতের একমাত্র সেতুটি ভেঙে যাওয়ায় চলাচলের পথ বন্ধ হয়ে যায়। ফলশ্রুতিতে কৃষিপণ্য পরিবাহনে বিপাকে পড়েছে এলাকার মানুষ। চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান কাঠ ও বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করে দিলেও সেই সাঁকো দিয়ে যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বলেন, স্থানীয়ভাবে সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ