বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুজন সেন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গাড়ি চাপায় কলেজ ছাত্র শারদুল আশিষ সৌরভের মৃত্যুর ঘটনায় এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৯ জনকে আসামি করে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে শেরপুরের সদর সিআর আমলী আদালতে ওই নালিশী মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া স্পেশাল পিপি এডভোকেট আশরাফুন্নাহার। তিনি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক। ওইসময় বিএনপিপন্থি বেশ কয়েকজন আইনজীবী মামলার শুনানিতে অংশ নেন।

আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান ভূইয়া বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি গ্রহন করে তা পূর্ববর্তী মামলার প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে আদেশের জন্য রেখেছেন। বিষয়টি নিশ্চিতি করেছেন বাদি পক্ষের আইনজীবী এডভোকেট আল আমিন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামী এবং স্থানীয় দলীয় নেতাদের বাইরে আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান কামাল, লক্ষীপুরের সাবেক এমপি আনোয়ার হোসাইন খান, শেরপুরের অধিবাসী সাবেক সাচিব নজরুল ইসলাম ও আব্দুস সামাদ, পুলিশের সাবেক আইজি আব্দুল্লা আল মামুন, ডিআইজি আনিছুর রহমান, শেরপুরের সাবেক পুলিশ সুপার মোনালিসা বেগমসহ পুলিশের আরও কয়েকজনকে।

এদিকে এর মধ্য দিয়ে আন্দোলনে গাড়িচাপায় সৌরভের মৃত্যুর ঘটনায় দুইটি মামলা দায়ের করা হলো। এর আগে সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদি হয়ে ২৭ আগস্ট প্রথম মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাবেক হুইপ আতিক ও সাবেক এমপি ছানুসহ ৮৭ জনকে স্বনামে ও অজ্ঞাত ২০০-৩০০ জন আসামি রয়েছেন। অন্যদিকে একইসময়ে একই ঘটনাস্থলে তিন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে পুন: পুন: মামলা ও সংশোধিত অভিযোগ দায়েরের ঘটনায় খোদ বাদি পক্ষের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রেই সমস্যা হতে পারে বলে মনে করছেন প্রবীণ আইনজীবীরা।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের একাংশের পাল্টা মিছিল থেকে গুলি চালানো হলে সবুজ নামে এক কলেজ ছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়। ওই সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে বহনকারী সরকারি গাড়ি চাপায় প্রাণ হারায় কলেজ ছাত্র শারদুল আশিষ সৌরভ (২২) ও মাহবুবুল আলম (১৯)। ওই ঘটনায় প্রথমে সৌরভের বড় ভাই সাদ্দাম হোসেন বাদি হয়ে সাবেক এমপি ছানুয়ার হোসেন ছানু ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের নেতৃত্বে মিছিল বের করা ২৫ জনকে স্বনামে এবং আরও ৩০০-৪০০ জনকে আসামি করে ১২ আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । একইদিন মাহবুবের ঘটনায় পৃথক মামলা দায়ের করেন তার মা মাফুজা খাতুন। পরবর্তীতে দুটি মামলাতেই সংশোধিত অভিযোগ দায়ের হয়। এতে সবুজের ঘটনায় আওমী লীগের বিবদমান অপরাংশের নেতা সাবেক হুইপ আতিউর রহমান আতিকসহ উভয় বলয়ের ১৯৩ জন এবং মাহবুবের ঘটনায় ৮১ জনকে আসামি করা হয়। এছাড়া সৌরভের ঘটনায় তার বাবা ছোহরাব হোসেন বাদি হয়ে দায়ের করেন আরও একটি পৃথক মামলা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ