রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

নওগাঁয় জেলা প্রশাসককে ‘আশা’র শীতবস্ত্র হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

চলতি শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষদের জন্য জেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হিসেবে কম্বল হস্তান্তর করেছে আশা-নওগাঁ জেলা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নিকট শীতবস্ত্র হিসেবে চারশতটি কম্বল তুলে দেয়া হয়।

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আশা-নওগাঁর সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার টিএম আব্দুল হালিম, ডিস্ট্রিক ম্যানেজার (মহাদেবপুর) মতিয়ার রহমান, আশা-নওগাঁ সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নয়ন কুমার মন্ডল, সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রি ও বিশেষ) সাইফুদ্দিন, সাপোর্ট ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মানিক আলী, আতিকুর রহমান, এবিএম কম সিও আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের এমন উদ্যোগকে জেলা প্রশাসক স্বাগত জানান। আশার এধরনের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন তিনি। পাশাপাশি এই ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শও দেন জেলা প্রশাসক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ