বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

আমাদের রব আল্লাহ তাই মহান আল্লাহকে পেতে হলে রাসূলের পথ অনুসরণ অপরিহার্য। এই জন্য আল্লাহর হুকুম মানার ও দ্বীন শিক্ষা করতে এবং রাসূলের জীবন ব্যবস্থা ছারছীনার পীর, নেছারাবাদ পীরের মতো হক্কানী পীরগন অনুসরন করেছেন। তাই আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর ওলী পীরের কাছে গিয়ে দ্বীন শিক্ষা নিয়ে দিলের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা করতে হবে।

শনিবার দুপুর ২টায় মাদারীপুর কামিল মাদরাসা ময়দানে পখীরা দরবার শরীফের উদ্দোগে আয়োজিত ৩দিনব্যাপী ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলের সমাপনী দিনে এসব কথা বলেন ঢাকার গাউসুল আজম জামে মসজিদের খতিব ও দৈনিক ইনকিলাবের সাবেক নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান।

পখীরার গদীনসীন পীর মুফতি শরীফ মুহাম্মদ ইমরান বিন-নুর জানান, ২১ নভেম্বর ১ম দিন আলহাজ্ব মোহাম্মদ আবুবকর সিদ্দিকসহ ৬জন বক্তা, ২২ নভেম্বর মুফতি ড. মুহাম্মদ কফিলুদ্দিন সরকার সালেহী সহ ৬জন বক্তা এবং আজ ২৩ নভেম্বর মাওলানা রুহুল আমিন খানসহ ৬জন বক্তা ইসলাম ও দ্বীন প্রচারের ওপর বয়ান করেন। ৩দিনব্যাপী এ মাহফিলের পরিচালনায় ছিলেন পীরজাদা মাওলানা শরীফ মো. মিজানুর রহমান, মাওলানা মো. কামরুল হাসান ,শরীফ আরাফাত হাসান ও শরীফ মো. হায়াত মাহমুদ। প্রধান অতিথি মাহফিলে বিশ্বের মুষলমানদের উপর হত্যা, অত্যাচার, নির্যাতন রোধে এবং নিহতদের জন্য বিশেষ দোয়া প্রার্থনার মধ্যে আখেরী মোনাজাত শেষ করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ