মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’

সড়ক ছেড়ে পুকুরে নসিমন, ঘাটে বসা গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে নসিমন উল্টে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ সকালে থালা বাসন ধৌত করার জন্য বাড়ির পাশের পুকুর ঘাটে বসেছিলেন । এসময় পাশের রাস্তা দিয়ে নলকূপের পাইপ বোঝাই নসিমন উল্টে তার গায়ের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ। পরে স্থানীয়রা পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূ স্থানীয় বাসিন্দা ছগির হাওলাদারের স্ত্রী। নিহত মিনারা বেগমের ফারজানা (৮) ও সাইমুন (৫) নামে দুটি সন্তান রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, নিহত মিনারা বেগমের পরিবারের কোন অভিযোগ নাই। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ