মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারের পাশে এমপি মুফতি আবুল হাসান ‘পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করলেই দীনের বিজয় সম্ভব’ এমপির ভিডিও ভাইরাল নিয়ে জামায়াতের বিবৃতি, সাংগঠনিক ব্যবস্থার ঘোষণা

ফ্যাসিস্ট সরকারের সব অন্যায়ের বিচার হবে : ডা. জাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি বীরের দল, শত অন্যায় নির্যাতনেও দেশ ছেড়ে পালায় না। গত ১৭ বছর থেকে যত অন্যায় নির্যাতন চালিয়েছে, ফ্যাসিস্ট সরকার দেশের মাটিতে ফিরিয়ে এনে প্রত্যেকটি অন্যায় নির্যাতনের বিচার করা হবে। দেশ থেকে পালিয়েও বিদেশে বসে তাদের ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি জনগণের দল আগামী নির্বাচনে দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের উন্নয়ন করেনি। তারা শুধু নিজেদের উন্নয়ন করেছে।

শুক্রবার বিকালে ৪টায় দিনাজপুরের হাকিমপুরে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখনো আন্দোলন সংগ্রাম শেষ হয়নি। জনগণের অধিকার জনগণের কাছে ফেরত না দেয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতে থাকবে।

হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির  সভাপতি  ফেরদৌস রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচিসহ অনেকে। শেষে প্রধান অতিথি ২০২৩-২৪ সালে কারা নির্যাতিত ৩৫ জন বিএনপি নেতাকর্মীকে আর্থিক সহায়তার নগদ অর্থ প্রদান করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ