মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ময়মনসিংহে নান্দাইলের সাবেক মেয়রসহ ৮ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ ৭ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী, কোতোয়ালি মডেল থানা পুলিশ এবং অপর এক অভিযানে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান (৬২), পৌরসভার সাবেক মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া (৬৬), সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান (৪৩), পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন (৪৪), উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া (৪০), পৌর আওয়ামী লীগের সদস্য আনিছ (৩২), সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হাসান (৪৩) ও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান নাঈম (২৭)।

ওসি জানান, সেনাবাহিনী, কোতোয়ালি মডেল থানা ও নান্দাইল মডেল থানা পুলিশের একটি টিম রাত ১২টার দিকে নগরী শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ ৭ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও পুলিশ পৃথকভাবে নগরীর বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নগরীর নতুন বাজার হরিকিশোর রায় রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ