বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ ইসির তালিকা করে চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

কুলাউড়ায় ইসলামী চার দলের  বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা নেতৃবৃন্দের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার কুলাউড়া শহরস্থ মদীনাতুল উলূম মাদরাসায় যৌথ সভায় স্থানীয় রাজনীতিতে ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় সমস্যার সমাধান এবং বাতিলবিরোধী মতবাদ প্রতিহত করতে ঐক্যমত পোষণ করেন নেতৃবৃন্দ।

যৌথ সভায় বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা শাখা সভাপতি মাওলানা ইউনুস আহমদের সভাপতিত্বে প্রস্তাবনা পেশ করেন কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীন এবং খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কুতুব।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মতিউর রহমান, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সভাপতি আখম শাহীন, বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুস সালাম, কুলাউড়া উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, ইসলামী আন্দোলন কুলাউড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুক হক, খেলাফত মজলিস নেতা নেছার আহমদ, জমিয়ত নেতা মাওলানা কামরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবু নছর খালেদ প্রমুখ।

যৌথ সভায় সর্বসম্মতিক্রমে চারদলের সমন্বয়ে ‘কওমি ইসলামি ঐক্য পরিষদ কুলাউড়া’ নামে একটি সমন্বয় সংগঠনের প্রস্তাবনা গৃহীত হয়। এতে চারদলের চারজন সভাপতিতে আহবায়ক এবং চারজন সাধারণ সম্পাদককে যুগ্ম আহবায়ক হিসেবে রাখা হয়। এ ছাড়াও কুলাউড়া উপজেলার সকল কওমি মাদরাসার মুহতামিম সমন্বয় সংগঠনের উপদেষ্টা ও চারদলের দলীয় উপদেষ্টাদের উপদেষ্টা হিসেবে রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া চারদল থেকে তিনজন করে আহবায়ক কমিটিতে সদস্য করার সিদ্ধান্ত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ