বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

সিরাজগঞ্জে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজি ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের সংঘর্ষে সিএনজিচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরো ৪ যাত্রী আহত হন।

নিহতরা হলেন- সিএনজিচালক শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলালের ছেলে সুজন (২৮) ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রজিনা খাতুনের অফিসের সিএ ও শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের বাহাদুর আলী (৩০)।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রোকনুজ্জামান সাংবাদিকদের জানান, একটি যাত্রীবাহী সিএনজি টেম্পু শাহজাদপুর থেকে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে উল্লাপাড়ার দিক থেকে আসা ড্রাম ট্রাকটির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চালক সুজন ও যাত্রী বাহাদুর ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের লাশ থানায় নিয়ে  আসা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ