বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিগারেট না পাওয়ায় ছুরিকাঘাতে বিএনপি ও জামায়াতের ৬ জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মারুফ হাসানকে (২৬) পুলিশ আটক করেছে। মারুফ হাসান উপজেলার শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ পৌর জাসাসের আহ্বায়ক রাশেদ নিজাম রুমেল (৪০), পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া (৪৫) এবং পৌর যুব জামায়াতের বায়তুল মালের দায়িত্বে থাকা ফুল মিয়া (৩৫) রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমাথা মোড়ে জামায়াত কর্মী ফুল মিয়ার দোকানে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফ হাসানের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। পরে মারুফ ফোন করে বন্ধুসহ দলবল নিয়ে ধারালো ছুরি হাতে ফুল মিয়াকে আক্রমণ করতে যান। এ সময় পাশে থাকা বিএনপি নেতাকর্মীরা এগিয়ে এলে তাদের ওপরও আক্রমণ চালানো হয়। মারুফের এলোমেলো ছুরিকাঘাতে অন্তত ৬ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের হাত, আঙুল, বুক ও পেটে আঘাত লেগে একাধিক সেলাই দিতে হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, দোকানে সিগারেট চেয়ে না পাওয়ায় মারুফ হাসান নামে এক যুবক এলোমেলো ছুরিকাঘাত করেন। এতে দোকান মালিকসহ বিএনপি ও জামায়াতের পাঁচজন আহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত মারুফ হাসানকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে যান বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আশরাফুল আলম রাজু, সাবেক জামায়াতের আমীর নূরনবী প্রধান, গোবিন্দগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিনসহ দলীয় নেতারা।

ঘটনার প্রতিবাদে আহতদের সমর্থনে জামায়াত ও জাসাস নেতাকর্মীরা রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীরা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ