বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ চট্টগ্রামের নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাই শহিদুল ইসলামকে হত্যা করার দায়ে ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) আদালতের বিচারক আতিকুর রহমান এই রায় দেন। এ সময় আসামি আরিফ বিল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর পারিবারিক কলহের কারণে ভাত খাওয়ার সময় আরিফ বিল্লাহ ও তার মা হামিদা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ রাইস কুকারে লাথি মারলে কুকারের উপরের অংশ ভেঙে যায়। এই ঘটনা জানতে চাইলে আরিফ ক্ষুব্ধ হয়ে বারান্দায় রাখা ইউক্যালিপটাস গাছের কাঠ দিয়ে বড় ভাই শহিদুলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত শহিদুলকে স্বজনরা চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর পর ২০২১ সালের ২০ নভেম্বর শহিদুলের স্ত্রী তাসফুরা আক্তার সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাহর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ২০ জন সাক্ষী উপস্থাপন করা হয়, যার মধ্যে শহিদুলের বাবা-মাও সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ