রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

আ.লীগ নেতা ‘হুন্ডি সুমন’ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও হত্যা মামলার আসামি লালমনিরহাটের বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন ওরফে ‘হুন্ডি সুমন’কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক।

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এসএন স্লিপার বাসে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সোমবার রাত সাড়ে ১০টায় তিস্তা টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাখাওয়াত হোসেন খান ওরফে সুমন খান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা শহরের কালীবাড়ি মাস্টারপাড়া এলাকার মৃত বাচ্চু খানের ছেলে।

একেএম ফজলুল হক জানান, গোপন সংবাদে তিস্তা টোল প্লাজায় অভিযান চালিয়ে এসএন স্লিপার বাস থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। তিনি আরও জানান, তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মানি লন্ডারিংসহ দ্রুত বিচার আইনে ২টি মামলা এবং আশুলিয়া, যাত্রাবাড়ী, লালবাগ থানায় এজাহারভুক্ত হত্যা মামলার আসামি। এছাড়াও মিরপুর, যাত্রাবাড়ী এবং মোহাম্মদপুর থানায় বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা গেছে, সুমন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ, চোরাচালান, মাদক ব্যবসা, স্বর্ণ ও টাকা পাচারের বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে লালমনিরহাট সিআইডি। অনুসন্ধানে তার ব্যাংক অ্যাকাউন্টে ২৩৭ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৭৬০ টাকা, তার স্ত্রী নাহিদা আক্তার রুমার ব্যাংক অ্যাকাউন্টে চার কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩১০ টাকার সন্ধান পায় সিআইডি। এ ছাড়া সুমন খানের কর্মচারী লালমনিরহাট পুরান বাজার এলাকার বাসিন্দা তৌকির আহমেদ মাসুমের ব্যাংক অ্যাকাউন্টে ১৮৬ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ১২৭ টাকা পাওয়া গেছে। বৈধ আয়ের উৎস না থাকলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ জমা, স্থানান্তর ও পাচার করা হয়। এসব অপরাধে তাদের তিনজনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ