বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ঝর্ণা বেগম (৪০)  নামে  ব্যাটারিচালিতিএক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অপর ৩ যাত্রী আহত হন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ঝর্ণা বেগম উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী।

আহতরা হলেন- একই গ্রামের  মৃত মাসিম খন্দকারের পুত্র আব্দুল খালেক (৪৫),  গেল্লা মিয়ার পুত্র  দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া। তাদের বগুড়া শজিমেক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাটি গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। পথে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ অটোরিকশাটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সকলেই সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগম নামে এক নারী নিহত ও অন্যরা আহত হয়। কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ