বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

‘স্বৈরাচার হাসিনাকে আর ফিরতে দেওয়া হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিজেএমইএর সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার প্রেতাত্মারা এদেশে আবারো ফিরে আসতে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চালাচ্ছে। হাসিনাকে এদেশে আর ফিরে আসতে দেওয়া হবে না। রবিবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার রূপসী এলাকায় জাতীয় সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা ১৫ বছর ক্ষমতায় থাকার সময় সাধারণ মানুষের উপর ব্যাপক অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ