রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা!

চাটমোহরে জাসাস’র অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার চাটমোহরে ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্তৃতিক সংস্থা (জাসাস)-এর আয়োজনে রোববার সন্ধ্যায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির সদস্য ডা. আহম্মেদ মোস্তফা। প্রধান আলোচক ছিলেন পাবনা জেলা যুবদলের সাবেক আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসাস নেতা আবু মাসুম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, পাবনা জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও চাটমোহর পৌর বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাসাস নেতা এসএম আলী আহমেদ ও হাসানুজ্জামান সবুজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ