বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার দুপুরে জেলা কার্যালয়ের সামন থেকে এই প্রতিবাদ মিছিল বের করা হয়।

সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন নেতাকর্মীরা। এসময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন।

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের  ক্যাম্পাসগুলোতে হত্যা, নির্যাতন, নিপীড়ন, ছাত্রাবাসে সিট-বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ-যৌন নিপীড়নসহ সব ধরনের অপকর্ম করেছে।  এসব অপকর্ম করে তারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। আমরা অবিলম্বে এসব অপকর্মে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন ছাত্রদলের শহর শাখার আহবায়ক সুজন পাটোয়ারী, সদর উপজেলা আহবায়ক ইমাম হাসান, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ