বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: মাওলানা জালালুদ্দীন

সমুদ্রে নিম্নচাপ, উত্তাল সমুদ্রে পর্যটকদের উল্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে উত্তাল রয়েছে পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। সৈকতে থাকা পর্যটকদের বারবার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। তবে সবকিছু উপেক্ষা করে পর্যটকরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল সমুদ্রের বড় বড় ঢেউ উপভোগ করতে পর্যটকরা হৈ-হুল্লোড় করছেন সৈকতের বালিয়াড়িতে। তবে অনেককেই নির্দেশনা মেনে সমুদ্র উপভোগের দৃশ্য দেখা গেছে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা অনেকটাই বেড়েছে। নিম্নচাপটি সকাল ৯টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে।

কুয়াকাটায় বেড়াতে আসা বখতিয়ার বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গোসল করছি সমুদ্রে। বড় বড় টেউ যা আগে দেখিনি। বেশ আনন্দ করছি। তবে পুলিশ বারবার মাইকিং করায় এবং পানির স্রোত বেশি থাকায় সৈকতের খুব কাছে থেকেই গোসল করছি।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপটি পশ্চিম -উত্তরপশ্চিম সংলগ্ন একই এলাকায় ১২.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২.৫ ডিগ্রি পূর্ব দক্ষিণাংশে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, মাছ ধরার ট্রলার এবং ছোট নৌযানগুলোকে উপকূলের কাছে চলাচল থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, ইতোমধ্যে সমুদ্রে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন, সেজন্য আমরা মাইকিং করছি বারবার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ