মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

চাকরি ফিরে পেলেন কুমিল্লার সেই ইমাম, ইউএন ‘র দুঃখ প্রকাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আবারও চাকরিতে ফিরছেন কুমিল্লার লালমাই উপজেলার সেই ইমাম। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইমাম, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ও ইমাম সমিতির নেতারা। সেখানে দুঃখ প্রকাশ করেন ইউএনও মো. ফোরকান এলাহি অনুপম।  

গত শুক্রবার উপজেলার পেরুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ভাটরা কাছারি কেন্দ্রীয় জামে মসজিদে খুতবা শেষে নামাজ শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটু সরে দাঁড়াতে বলা হয়। এ ঘটনায় ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠে ইউএনও এর বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং দৈনিক সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। 

মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার বলেন, ‘নামাজ শুরুর আগে ইমামের পেছনে মোয়াজ্জেম থাকেন। তখন পেছনে অন্য একজনকে দেখে একটু সরতে বলি। পরে জানতে পারি উনি ইউএনও স্যার। তখন আমি সরি বলি। কিন্তু নামাজ শেষে ইউএনও স্যার আমাকে পুকুরপাড়ে ডà