শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

মেখল মাদরাসার নাযেমে তালিমাত সড়ক দুর্ঘটনায় আহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা নাসির উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

তার ছেলে মাওলানা মাহমুুদুল হাসান আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ। গলায় টনসিলের সমস্যায় ভোগছিলেন। তাই আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা দিকে তিনি ডাক্তার দেখানোর জন্য বাসা থেকে বের হন। এরপর রাস্তা খারাপ হওয়ায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন শমসের পাড়া এলাকায় তাকে বহন করা গাড়িটি উল্টে গেলে তিনি মারাত্মকভাবে আহত হন।

তিনি আরো জানান, আহত হওয়ার পর তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে ডাক্তারের পরামর্শক্রমে সেখানে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়। 

মাওলানা নাসির উদ্দিনের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

প্রসঙ্গত, মাওলানা নাসির উদ্দীন দীর্ঘ দিন ধরে মেখল মাদরাসার সহকারী নাযেমে তালিমাতের দায়িত্ব পালন করে আসছিলেন। এরপর ২০২১ সালে মাদরাসার মুহতামিম আল্লামা নোমান ফয়জীর ইন্তেকালের পর মেখল মাদরাসার মুহতামিমের দায়িত্ব পান তৎকালীন নাযেমে তালিমাত মাওলানা উসমান ফয়জী। এরপর থেকেই প্রতিষ্ঠানটির নাযেমে তালিমাতের দায়িত্ব পালন করে আসছেন মাওলানা নাসির উদ্দীন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ