শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৩ মাঘ ১৪৩২ ।। ১৮ শাবান ১৪৪৭

শিরোনাম :

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলার মনপুরায় নির্বাচনী প্রচারণাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ আটজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন তাদের বাধা দেয়। এ নিয়ে বক-বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের প্রায় নেতাকর্মী আহত হয়েছেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে, পরবর্তীতে জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে বিএনপি সমর্থক হচ্ছেন মো. গণিমাঝি, রাসেল হাওলাদার ও গণিমাঝির মা। অপরদিকে জামায়াত সমর্থকদের মধ্যে আহত হয়েছেন মো. ইদ্রিস, মো. রুবেল, তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ