শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে গিয়ে ঘুষ গ্রহণ ও ঘুষ দাবির প্রমাণ পাওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ও অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমানকে ‘চাকরি হইতে বরখাস্তকরণ’ এবং কুমিল্লায় দায়িত্ব পালনকালে ঘুষ নেওয়ার ঘটনায় অভিযুক্ত সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে ‘চাকরি হইতে অপসারণ’ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান এনআইডির জন্ম তারিখ সংশোধনের (১০ বছর বয়স কমানো) জন্য আবেদনকারীকে শুনানিতে ডেকে প্রথমে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে দরকষাকষির মাধ্যমে তা এক লাখ ৭০ হাজার টাকায় নির্ধারণ করা হয়। টাকা না পেয়ে তিনি আবেদনটি বাতিল করেন।

আবেদনকারী তার বিরুদ্ধে ঘুষ দাবির অডিও রেকর্ড সংযুক্ত করে অভিযোগ দাখিল করেন। ফরেনসিক পরীক্ষায় রেকর্ডে থাকা কণ্ঠের সঙ্গে মাহফুজুর রহমানের কণ্ঠের মিল পাওয়ায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ‘চাকরি হইতে বরখাস্তকরণ’ দণ্ড বাস্তবয়ন করা হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ