মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে নিহতের সংখ্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিক প্রতিবেদনে অন্তত ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ইসলামাবাদের তারালাই এলাকায় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে এক হাজারেরও বেশি পুলিশ ও উদ্ধারকারী দল, যারা তৎক্ষণিক উদ্ধার অভিযান চালাচ্ছে। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ বলেন, বিস্ফোরণের প্রকৃতি এখনও নিশ্চিত নয়। এটি আত্মঘাতী হামলা নাকি পূর্বে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ, তা নির্ধারণে ফরেনসিক দল কাজ করছে।

ঘটনার পর ইসলামাবাদের পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পিআইএমএসের নির্বাহী পরিচালক জানিয়েছে, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো পূর্ণভাবে সক্রিয় রাখা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য পিআইএমএস ও পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে একটি আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। তিন মাসের কম সময়ের মধ্যে আবারও এ ধরনের হামলা ঘটায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ