রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী অচিনপুরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার কোরআনের আলো ছড়ানোর আগেই সড়কে নিভল হাফেজ দম্পতি ও শিশুকন্যার প্রাণ নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী যুদ্ধ কেড়ে নিয়েছে ঘর, বৃষ্টি কেড়ে নিচ্ছে গাজাবাসীর শেষ আশ্রয়টুকুও! ইসলামী যুব আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা বেশি সম্পদ নয়, তৃপ্তি ও কৃতজ্ঞতাই প্রকৃত সফলতা: মসজিদে নববির খতিব

নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সফরে আসছেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ মাদানী। সফরকালে নরসিংদীর দুটি মাদরাসায় ইসলাহি মাহফিলে বয়ান করবেন তিনি। আগামী ১৩ ও ১৬ নভেম্বর পৃথক দুটি অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘিবাড়ী মাদরাসায় তিন দিনব্যাপী ইসলাহি ইজতেমার প্রথম দিনের বয়ান করবেন তিনি। বাদ মাগরিব এ মাহফিল অনুষ্ঠিত হবে।

এরপর ১৬ নভেম্বর (সোমবার) নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়াডালা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন সায়্যিদ মাহমুদ মাদানী।

নরসিংদীর কর্মসূচি ছাড়াও দেশের বিভিন্ন জেলার মাদরাসা, খানকাহ ও ইসলাহী মাহফিলে অংশ নেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, ১৪ ও ১৫ নভেম্বর সিলেটের মাদানী খানকাহ ও গোলাপবাগে তাঁর বয়ান রয়েছে। ১৭ নভেম্বর মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসআদুল উলুম নাদানীন্তনগড় মাদরাসায় অংশ নেবেন তিনি।

১৮ নভেম্বর ঢাকার দারুল উলুম বনশ্রী মাদরাসায় সকালে বয়ান করবেন। একই দিন সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত খতমে নবুওয়াত কনফারেন্সেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।

এ ছাড়া ১৯ নভেম্বর ঢাকার ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসায় তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার প্রথম দিনের বয়ান এবং ২০ নভেম্বর হবিগঞ্জের উমেদনগর মাদরাসায় ইসলাহি মাহফিলে বয়ান করবেন তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ