রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


অচিনপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হুদা মজনু ||

পাখি উড়ে এসে বসে গাছের ডালে 
গান গায় মনকাড়া মধুর সুর তালে।
খানিক ঘুরে সহসা পালায় সে দূরে
হারিয়ে যায় ঠিকানাহীন অচিনপুরে।
যে গানে থাকে মোহময় মুগ্ধ আহ্বান 
মহাশূন্যের শীতলতায় জুড়ায় পরান।
তার বিরহে হৃদয় যায় যে জ্বলে পুড়ে।
খানিক ঘুরে সহসা পালায় সে দূরে
হারিয়ে যায় ঠিকানাহীন অচিনপুরে।
যখনই তার খোঁজে পা বাড়িয়ে দেই
বড় অদ্ভুত দেখি এই আছে এই নেই।
স্বপ্ন সাজে ফুল পাতা রাঙা ঝিলমিল 
মনে ছোঁয়া লাগে সাত আসমান নীল।
স্মৃতির জোনাকিরা খায় কুরে কুরে।
খানিক ঘুরে সহসা পালায় সে দূরে
হারিয়ে যায় ঠিকানাহীন অচিনপুরে।
পলাতকা নরম পালকে মায়া ছড়ায় 
কল্পনাকাতর হৃদয় ব্যর্থ কান্না ঝরায়।
সান্ত্বনাবাণী শুনি স্বর্ণ খাঁটি হয় পুড়ে।
হারিয়ে যায় ঠিকানাহীন অচিনপুরে।
পাখি উড়ে এসে বসে গাছের ডালে 
গান গায় মনকাড়া মধুর সুর তালে।
খানিক ঘুরে সহসা পালায় সে দূরে
হারিয়ে যায় ঠিকানাহীন অচিনপুরে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ