ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি টি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন নামে আলাদা একটি ইউনিয়ন গঠন এবং বরিশল উপজেলা গঠনের চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কোড্ডা নামক স্থানে রেলপথ ও সড়কপথ অবরোধ করার পর ৭২ ঘণ্টার আল্টিমেটার দিয়ে অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা।
রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বাসুদেব ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি শুরু করে। বিক্ষুব্ধ জনতা রেললাইনে স্লিপার ফেলে আটকে রাখে। সড়কে টায়ারে ফেলে আগুন দেয়।
এতে বেলা ১১টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথের ট্রেন চলাচল বন্ধ থাকে এবং আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া সদর সড়কপথে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বেলা সোয়া এগারটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা ঘটনাস্থলে এসে তিন দিনের মধ্যে প্রশাসনের সাথে আলোচনা ক