বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক

কওমি সিলেবাসে ঈমান-আকিদা সংক্রান্ত আরও কিতাব যুক্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি বলেন, যুগোপযোগী বিভিন্ন প্রশ্ন সামনে আসছে। আমাদের ছাত্ররা যেন সঠিক উত্তর জানতে পারে ও দিতে পারে, সে জন্য ঈমান-আকিদা সংক্রান্ত আরও কিছু কিতাব আমাদের কওমি সিলেবাসে যুক্ত করা প্রয়োজন। তিনি বাতিল মতবাদ ও নাস্তিক্যবাদের মোকাবেলা করার জন্য আধুনিক আলেমদের লেখা বই সিলেবাসে অন্তর্ভুক্ত করা দরকার বলে মনে করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আওয়ার ইসলামের টিভি পেজে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে মুফতি মিযানুর রহমান সাঈদ আরও বলেন, আমাদের কওমি সিলেবাসের মৌলিক কিতাবগুলোতে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। এগুলো যোগ্যতা অর্জনের মূল ভিত্তি। এগুà