
|
নরসিংদীতে দুই মাহফিলে বয়ান করবেন আওলাদে রাসূল মাওলানা মাহমুদ মাদানী
প্রকাশ:
০৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ সফরে আসছেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ মাদানী। সফরকালে নরসিংদীর দুটি মাদরাসায় ইসলাহি মাহফিলে বয়ান করবেন তিনি। আগামী ১৩ ও ১৬ নভেম্বর পৃথক দুটি অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘিবাড়ী মাদরাসায় তিন দিনব্যাপী ইসলাহি ইজতেমার প্রথম দিনের বয়ান করবেন তিনি। বাদ মাগরিব এ মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর ১৬ নভেম্বর (সোমবার) নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়াডালা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন সায়্যিদ মাহমুদ মাদানী। নরসিংদীর কর্মসূচি ছাড়াও দেশের বিভিন্ন জেলার মাদরাসা, খানকাহ ও ইসলাহী মাহফিলে অংশ নেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, ১৪ ও ১৫ নভেম্বর সিলেটের মাদানী খানকাহ ও গোলাপবাগে তাঁর বয়ান রয়েছে। ১৭ নভেম্বর মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসআদুল উলুম নাদানীন্তনগড় মাদরাসায় অংশ নেবেন তিনি। ১৮ নভেম্বর ঢাকার দারুল উলুম বনশ্রী মাদরাসায় সকালে বয়ান করবেন। একই দিন সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত খতমে নবুওয়াত কনফারেন্সেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। এ ছাড়া ১৯ নভেম্বর ঢাকার ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসায় তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমার প্রথম দিনের বয়ান এবং ২০ নভেম্বর হবিগঞ্জের উমেদনগর মাদরাসায় ইসলাহি মাহফিলে বয়ান করবেন তিনি। আইও/ |