রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

এবার হাইআতুল উলয়ায় ১ম স্থান রাজধানীর যে দুই মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস(তাকমীল)-এর ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫/ ৪ শাওয়াল১৪৪৬ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর মিলনায়তনে দুপুর ২ টার দিকে অথরিটি চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে অফিস ব্যবস্থাপক মু.অসিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট পরীক্ষার্থী ৩২,৭১৪। গড় পাসের হার ৮৫.৪৮%।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, দাওরায়ে হাদিসে (মাস্টার্সে) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার মাহদী হাসান। তার প্রাপ্ত নম্বর ৯৩১। অপরদিকে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে আল-জামিয়াতুত্ত্বায়্যিবাহ কওমী মহিলা মাদরাসা, আদমখানী, বানিয়াচং, হবিগঞ্জ মাদরাসার মোছাঃ মারজিয়া আক্তার। তার প্রাপ্ত নম্বর ৯০৬।

এছাড়া, ২য় স্থান অধিকার করেছে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম মাদরাসার মোঃ মারুফ হোসেন। তার প্রাপ্ত নম্বর ৯২৭। ছাত্রীদের মধ্যে ২য় স্থান অধিকার করেছে ঢাকার জামিয়া দারুস সুফফাহ লিল-বানাত, শেরশাহ্ সুরী রোড, মোহাম্মদপুর মাদরাসার বুশরা জান্নাত। তার প্রাপ্ত নম্বর ৯০০।

ছাত্রদের মধ্যে ৩য় স্থান অধিকার করেছে আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মোঃ সাখাওয়াত হোসেন রনি। তাদের প্রাপ্ত নম্বর ৯২৪। ৩য় স্থান অধিকার করেছে খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা, খামার পাথুরিয়া, গুরুদাসপুর, নাটোর মাদরাসার সামানিয়া জান্নাত। তার প্রাপ্ত নম্বর ৮৮৯।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ