রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮


নামাজে যেতে বলায় কিশোরকে লাথি মেরে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশালের বরিশাল জেলার হিজলা উপজেলা-র চরবিশোর গ্রামে নামাজ পড়তে ডাক দেওয়াকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে। পরে মরদেহ খালে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবেশী যুবক মোশারফ বয়াতি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা খালপাড় থেকে মরদেহ উদ্ধার করে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না।

নিহত ১৩ বছর বয়সী আরিফ রাঢ়ী হিজলা-গৌরবদী ইউনিয়নের চরবিশোর গ্রামের আনিছ রাঢ়ীর ছেলে। অভিযুক্ত মোশারফ বয়াতি (২৬) একই গ্রামের বাসিন্দা শাহজালাল বয়াতির ছেলে।

পুলিশের বরাতে জানা যায়, বৃহস্পতিবার এশার নামাজের আগে আরিফ মোশারফের ঘরে যায়। সে সময় মোশারফ খাটে শুয়ে ছিলেন। আরিফ তাকে নামাজে যাওয়ার জন্য ডাকলে তিনি উঠতে রাজি হননি। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ তাকে চড় দেয় বলে অভিযোগ। এতে ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হà