সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ১২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডারও আছেন। 

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) শুক্রবার জানায়, দেশের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় প্রথমে অন্তত ছয়জন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছেন। 

প্রতিবেদন অনুযায়ী, বেকা গভর্নরেটের রিয়াক শহরের একটি ভবনে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ‘১০ জনের বেশি’ হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এখনো জীবিতদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে বলে জানায় এনএনএ। 
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বেকার বালবেক এলাকায় ‘হিজবুল্লাহর কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। অপরদিকে, হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, নিহতদের মধ্যে সংগঠনটির একজন সামরিক কমান্ডার রয়েছেন।

এদিকে শুক্রবারের শুরুতে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাইদানের উপকণ্ঠে অবস্থিত দেশের বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হিলওয়েহে ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এনএনএ জানায়, একটি ইসরায়েলি ড্রোন শিবিরের হিত্তিন এলাকায় হামলা চালায়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘যুদ্ধবিরতি সমঝোতার বারবার লঙ্ঘনের’ জবাবে তারা এমন একটি ‘হামাস কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখান থেকে ‘সন্ত্রাসীরা কার্যক্রম পরিচালনা করছিল।’

তবে হামাস এ হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে, এতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

তারা ইসরায়েলের অভিযোগকে ‘মনগড়া’ বলে প্রত্যাখ্যান করে ।
এনএনএ আরো জানায়, শরণার্থী শিবিরে হামলায় একটি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। ভবনটি আগে শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ফিলিস্তিনি যৌথ বাহিনী ব্যবহার করত। বর্তমানে এটি একজন ব্যক্তি ভাড়া নিয়ে খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে পরিচালনা করছিলেন। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ