মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় সহকারী অধ্যাপককে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের কর্ণাটক রাজ্যের কালাবুরাগি জেলায় অবস্থিত ডা. মালাকারেড্ডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ-এ অভ্যন্তরীণ পরীক্ষার সময় নকল করতে বাধা দেওয়ায় এক সহকারী অধ্যাপকের ওপর শারীরিক হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী অভিযোগ অস্বীকার করলেও পরীক্ষাকক্ষের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে।

NDTV-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা বিষয়ের পরীক্ষার দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক শিবরাজকুমার এক শিক্ষার্থী—শাহবাজ—কে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার সময় হাতেনাতে ধরেন। তিনি শিক্ষার্থীর উত্তরপত্র জব্দ করে পরীক্ষাকক্ষ ত্যাগের নির্দেশ দেন।

এতে ক্ষুব্ধ হয়ে শাহবাজ উত্তেজিত হয়ে অধ্যাপকের ওপর হামলা চালান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অন্য শিক্ষার্থীরা দ্রুত এগিয়ে এসে তাকে ধরে সরিয়ে নেন। তবে কিছুক্ষণ পর তিনি দরজার দিকে গিয়ে আবার ফিরে এসে দ্বিতীয়বার অধ্যাপককে আঘাত করেন।

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করে। একই সঙ্গে তাকে ভবিষ্যতের সব পরীক্ষা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সহকারী অধ্যাপক এখনো পর্যন্ত পুলিশে কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানা গেছে।

এ ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে আলোচনায় এনেছে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ