সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আওয়ার ইসলাম ঘুরে গেলেন ইংল্যান্ডের শায়েখ জাকারিয়া ও ম্যাসেজ টিভির পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাব্বির আহমাদ খান

ইসলামভিত্তিক শীর্ষ নিউজ পোর্টাল আওয়ার ইসলাম কার্যালয়ে এসেছেন আন্তর্জাতিক মানবিক সংস্থা আল-ইনাআহ ওয়েলফেয়ারের চেয়ারম্যান ইংল্যান্ডের ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ জাকারিয়া মুহাম্মাদ ও পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক চ্যানেল ম্যাসেজ টিভি-এর পরিচালক আবদুল মতিন।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর রামপুরা-চৌধুরীপাড়ায় অবস্থিত আওয়ার ইসলাম কার্যালয়ে তাঁরা আগমন করেন।

এসময় আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব-এর সঙ্গে মতবিনিময় করেন এবং 'ইসলামিক মূল্যবোধ ও বিশ্বব্যাপী মানবিক কার্যক্রমে মিডিয়ার ভূমিকা কেমন হওয়া উচিত’ সে বিষয়ে আলোচনা করেন।

আওয়ার ইসলাম পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামিক মিডিয়ার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরে তিনি উৎসাহ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন আলেম লেখক সাংবাদিক আবদুল্লাহ তামিম।

এর আগে গতকাল শায়েখ জাকারিয়া মুহাম্মাদ পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক চ্যানেল ম্যাসেজ টিভি-এর পরিচালক আবদুল মতিনও। সফরের অংশ হিসেবে তাঁরা বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান ও গণমাধ্যম পরিদর্শন করছেন এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করছেন।

শায়েখ জাকারিয়া মুহাম্মাদ দক্ষিণ আফ্রিকার দারুল উলূম জাকারিয়া থেকে শিক্ষা লাভ করেছেন। তিনি ইংল্যান্ডের লেস্টারে অবস্থিত মসজিদে মুহাম্মাদ-এর প্রতিষ্ঠাতা, ইমাম ও খতিব। পাশাপাশি, তিনি আল-ইনাআহ হিউম্যানিটি ওয়েলফেয়ার-এর সিইও হিসেবে বিশ্বব্যাপী মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

তার নেতৃত্বে আল-ইনাআহ ওয়েলফেয়ার বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। বুলগেরিয়া, ভারত, আফ্রিকা ও তুরস্ক-সহ বিভিন্ন দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। বিশেষ করে গাজার জনগণের সহায়তায় তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ পর্যন্ত বহু ট্রাক খাদ্য সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম এবং নগদ সহায়তা বিতরণ করা হয়েছে, যা নিপীড়িত ও অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ