রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

মারা যাওয়া তাকরিম বিশ্বজয়ী হাফেজ নন, গুজব না ছড়াতে অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন হাফেজ মো. তাকরিম শেখ (২০) ও বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম। ছবি : সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে হাফেজ মো. তাকরিম শেখ (২০) মারা গেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

হাফেজ তাকরিম শেখ (২০) উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদরাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। তিনি ভবনা দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র। এর আগে তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদরাসা থেকে কোরআন হেফজ সম্পন্ন করেন।

পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে তিনি ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকরিম শেখকে বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে মারা যাওয়ার খবরটি তিনি শুনেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এদিকে হাফেজ তাকরিম শেখের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমের মৃত্যু হিসেবে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি পুরোপুরি অসত্য ও গুজব বলে নিশ্চিত করেছেন হাফেজ তাকরিমের শিক্ষক মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।  

অসত্য তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ সালেহ আহমাদ তাকরীম আলহামদুলিল্লাহ সুস্থ ও নিরাপদ আছে। 

তিনি বলেন, সালেহ আহমাদ তাকরীম, মুয়াজ মাহমুদ সহ ফয়জুল কুরআনের একাধিক কৃতি ছাত্রকে নিয়ে প্রায় সময় সম্পূর্ণ মিথ্যে ও অনুমান নির্ভর তথ্য ছড়ানো হয়ে থাকে, যা অত্যন্ত বেদনাদায়ক।
প্রিয় দেশবাসীর কাছে এই জাতীয় গুজবে কান না দেবার অনুরোধ রাখছি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ