মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ

গত বছরের তুলনায় বেফাকের পরীক্ষার্থী বেড়েছে ৪০ হাজারেরও বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

সারাদেশে একযোগে দ্বিতীয় দিনের মতো চলছে দেশের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা। এবার বেফাক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বেড়েছে ৪০ হাজারেরও বেশি।

জানা যায়,  ২০২৩ সালে বেফাক বোর্ডের আওতায় অনুষ্ঠিত ছয় স্তরের পরীক্ষায় মোট অংশ নেয় দুই লাখ ৮২ হাজার ৯২৬ জন। চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪২,৩৯৮ জন বেশি। এ বছরের পরীক্ষার্থীদের সংখ্যা ৩,২৫,৩২৪ জন।

এদিকে, গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয় বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা; যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নিচ্ছে মাদরাসার বালক ও বালিকা শাখার ছয় স্তরের  শিক্ষার্থীরা। পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার শুধু ফযিলতের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা সাড়ে ১১টায়।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, এ বছরের কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ৪৬টি জোনের আওতায় ২,০৫৮টি কেন্দ্রে ৩,২৫,৩২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

তন্মধ্যে ছাত্র ১,৩৪,৭২৩ জন ও ছাত্রী ১,৯০,৬০১ জন। এছাড়া কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠু সম্পাদনের লক্ষ্যে সারা দেশে ৮,০৫৫ জন নেগরান ও ৫,০৫১ জন মুমতাহিন নিয়োজিত রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিগত বছরের ন্যায় এ বছরও প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার কিছুসময় পূর্বে কেন্দ্রীয় পরীক্ষা পর্যবেক্ষণ কমিটির তত্ত্বাবধানে সারাদেশের সকল কেন্দ্রে অনলাইনে প্রশ্নপত্র প্রেরণের পরপরই প্রশ্ন প্রিন্ট করে পরীক্ষার্থীদের হাতে দেয়া হবে। প্রযুক্তির এরূপ ব্যবহার সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। আগত কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনিক ও সামাজিক সকলের সহযোগিতা একান্ত কাম্য ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ