নিজস্ব প্রতিবেদক
১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট ২০২৬ ঈসাব্দ বুধবার আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের সব কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হয়, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি মোতাবেক ২৬ আগস্ট বুধবার আল-হাইআতুল উলয়ার সব কার্যক্রম বন্ধ থাকবে।
তবে পরদিন ১৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৭ আগস্ট ২০২৬ ঈসাব্দ বৃহস্পতিবার থেকে প্রতিষ্ঠানটির অফিস কার্যক্রম যথারীতি চালু হবে।
চেয়ারম্যানের আদেশক্রমে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বলে জানানো হয়।
আইও/