সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চীনের শ্রমবাজারে এআইয়ের দাপট, চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-পাকিস্তান সংলাপের সম্ভাবনা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করল দখলদার ইসরায়েল জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযুল ফুরকানের ৪০০ শিক্ষার্থী আস-সুন্নাহর বৃক্ষরোপণ প্রকল্প: ১ বছরে ৮০ হাজার টাকার পেঁপে বিক্রি এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন, শুরু কবে? ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে: সড়কমন্ত্রী

জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযুল ফুরকানের ৪০০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

অনলাইন গণমাধ্যম ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর’ আয়োজিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৬-এ অংশ নিচ্ছে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের চার শতাধিক শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির সকল শাখা থেকে এসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবে বলে নিশ্চিত করেছেন মারকাযুল ফুরকানের পরিচালক মাওলানা মোশারফ হোসাইন মাহমুদ।

রোববার (২৩ আগস্ট) আওয়ার ইসলাম কার্যালয় পরিদর্শনকালে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান। এ সময় আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে প্রতিষ্ঠানটির এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে মোশারফ হোসাইন মাহমুদ বলেন, পবিত্র রবিউল আউয়াল মাসে রাসুলুল্লাহ (সা.)-এর সিরাত নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। ইতোপূর্বে এ ধরনের উদ্যোগ খুব একটা দেখা যায়নি।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের সিরাত চর্চায় আগ্রহী করে তুলতে তাদের প্রতিষ্ঠান শুরু থেকেই গুরুত্ব দিচ্ছে। তারই ধারাবাহিকতায় মারকাযুল ফুরকানের বিভিন্ন শাখা থেকে চার শতাধিক শিক্ষার্থীকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে। ধর্মপ্রাণ সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই সিরাত প্রতিযোগিতায় অংশ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব মারকাজুল ফুরকানের এই উদ্যোগকে স্বাগত জানান এবং নতুন প্রজন্মের মাঝে সিরাতের আলো ছড়িয়ে দিতে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ