মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ বুধবার আল-হাইআতুল উলয়ার সব কার্যক্রম বন্ধ

বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী ছদর সাহেব হুজুর (রহ.)-এর স্মরণে, ইসলামী চিন্তা, সমাজ সংস্কার ও উম্মাহর পুনর্জাগরণের লক্ষ্যে আঞ্চলিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (২৯ আগস্ট) আহবাবে হযরত ছদর ছাহেব হুযুর (রহ.)-এর আয়োজনে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা জিয়াউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মো. সালমান এবং মোমেনশাহী বড় মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হক।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা ইয়াহিয়া জাহাঙ্গীর এবং মুফতি তাজুল ইসলাম।

আহবাবে হযরত ছদর ছাহেব হুযুর (রহ.)-এর পক্ষ থেকে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ