সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু এশা পড়ে গেলেন মুসল্লিরা, ফজরে এসে দেখেন মসজিদ বিলীন প্রকাশিত হচ্ছে আল্লামা হাফেজ যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ ইসলামী ব্যাংক নিয়ে মারামারিতে জড়াল দুই পক্ষ, আহত অনেকে নারায়ণগঞ্জে বিতর্কের পর মুসলিম রীতিতে মো. বিল্লালের দাফন সম্পন্ন গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে শায়েখ সুদাইসের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য অনুদান সংগ্রহের বিষয়ে ইমামে কাবা শায়েখ আব্দুর রহমান আস সুদাইস আহ্বান জানিয়েছেন।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে গুরুত্বপূর্ণ এক বিবৃতি জারি করেন তিনি।

গুরুত্বপূর্ণ এ বিবৃতি শায়েখ আব্দুর রহমান আস সুদাইস বলেন, সৌদির নেতৃত্বে সবসময় মুসলিম দেশগুলোকে কঠিন সময়ে সাহায্য করে আসছে। বিশ্ববাসীকে আমরা পাকিস্তানের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছি।

তিনি আরো বলেন, পাকিস্তানিরা আমাদের ধর্মীয় ভাই। তাদের সঙ্গে আমাদের গভীর ঐতিহাসিক আচার-অনুষ্ঠানের সম্পর্ক রয়েছে।

পাকিস্তানি বন্যা দুর্গতদের জন্য অনুদান সংগ্রহের অনুমোদন দেওয়া দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ানের একটি ভালো উদ্যোগ ও এটি একটি ধর্মীয় দায়িত্বও বটে।

ইমামে কাবার শায়েখ আবদুর রহমান আস-সুদাইস আরো বলেন, সৌদি নাগরিকসহ সব বিদেশিদের কাছে বন্যা দুর্গতদের সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ