শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শাহবাগে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগ মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

সমাবেশে তিনি বলেন, হাদি স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

তিনি বলেন, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘শহীদী শপথ’ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জুলাই-পূর্ববর্তী ও জুলাই-পরবর্তী সময়ে গুম, খুন ও রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহীদের স্মরণ করা হবে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে সামনে রেখে আমরা শহীদী শপথ পাঠ করবো। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহীদ হাদি যে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই চেতনাকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনটি বলছে, এটি কোনো একক ঘটনার প্রতিবাদ নয়; বরং দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড ও দমন-পীড়নের বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান।

এর আগে সোমবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহীদ মিনারের দিকে অগ্রসর হয়ে সেখানে সমাবেশে রূপ নেয়।

ইনকিলাব মঞ্চের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবির অগ্রগতি না হলে আন্দোলন আরও বিস্তৃত ও ধারাবাহিক কর্মসূচিতে রূপ নেবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ