রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’

এবার মহাখালীতে এক ব্যক্তি গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহাখালী টিভি গেটের পাশে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট এলাকায় নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এই ঘটনা ঘটে।

আহত নাজিম উদ্দিন জানান, একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি। বিকেলে টিভি গেটের কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন। তখন ১০-১২ জন মুখোশধারী সাইটের ভেতর ঢুকেন। এরপর তাকে ও সাইট ইঞ্জিনিয়ারকে একদিকে ঠেলে নিয়ে যান।

এরই মধ্যে ২-৩ জন তাকে ঝাপটে ধরেন। পাশে থাকা তিনজন পিস্তল বের করে গুলি ছোড়েন। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর নিচে লাগে। এরপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান।

তিনি বলেন, কিছুদিন আগে একটি গ্রুপ এসে চাঁদা দাবি করেছিল। তবে আজ এই ঘটনা কারা ঘটিয়েছে তা জানি না। তারা আমার মানিব্যাগটি নিয়ে গেছেন। পরে আহত অবস্থায় সহকর্মীরা আমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিটি বেরিয়ে গেছে। 

স্বজনরা জানান, নাজিম উদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বর্তমানে নাখালপাড়ায় থাকেন।

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ