রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’

 আগামীকাল শহীদী শপথ পড়াবে ইনকিলাব মঞ্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় শহীদী শপথ পড়াবে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল তিনটায় শাহবাগে (শহীদ ওসমান হাদি চত্বর) এ শপথ অনুষ্ঠিত হবে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির খুনীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিতকরণ এবং কাঙিক্ষত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শহীদী শপথ করা হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনীম জুমা বলেন, ‘৯০ কার্যদিবসের ভুগিচগি বুঝাইয়েন না। নির্ধারিত সময়ে নির্বাচন হবে, এই নির্বাচনের আগেই ৩০ কার্যদিবস এর মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।’

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল, এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।

পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাদির লাশ দেশে আনা হয়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো ছাত্রজনতা জানাজার নামাজে উপস্থিত হন।

জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ