মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

মাদরাসার সিলেবাসে খেলাধুলা ও শরীরচর্চাকে অন্তর্ভুক্তির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসার শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে খেলাধুলা ও শরীরচর্চাকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। গত বুধবার (১৭) এ নির্দেশনা দেশের  সকল মাঠ কর্মকর্তা ও মাদরাসাগুলোতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষণা ছিল, ‘প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা ও শরীরচর্চাকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে’।

গত ১৯ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো এক চিঠিতে ইশতেহারের এ অংশটি বাস্তবায়ন করার অনুরোধ জানিয়েছে।

যার ফলে বুধবার শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে ‘প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও শরীরচর্চাকে শিক্ষা কার্যক্রম সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে’ ঘোষণাটি বাস্তবায়ন করার নির্দেশনা দিয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়। সে নির্দেশনা অনুসারে, সব মাদরাসাকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মাদরাসা অধিদপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার-২০১৮ তে উল্লেখিত ‘প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা ও শরীরচর্চাকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে’ অংশটি বাস্তাবায়নে নির্দেশ দেওয়া হলো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ