শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দারুল উলুম দেওবন্দের ক্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্বখ্যাত বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের ক্লাস শুরু হচ্ছে। দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আজ রোববার (২২আগস্ট) দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত দেওবন্দের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

তাতে বলা হয়েছে, ‘দারুল উলূম দেওবন্দের তালীমাতের সিদ্ধান্ত মোতাবেক এ ঘোষণা দেওয়া হচ্ছে যে, এ বছর পঞ্চম, শশম, হাপ্তম ও দাওরায়ে হাদিসে শিক্ষা অর্জনকারী শুধু পুরাতন ছাত্ররা আগামী ৩১ আগষ্ট মাদরাসায় উপস্থিত হয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করে নিবে। যাতে রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে কোভিড-১৯ এর উপর ভিত্তি করে আগামী ১ সেপ্টেম্বর থেকে সবক শুরু করা যেতে পারে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ছাত্ররা সর্বাবস্থায় যেন মাস্ক ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে।’

বিশ্বখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ ভারতের দেওবন্দ নগরীতে অবস্থিত। ১৮৬৬ সালে দেওবন্দ নগরীতে এটি প্রতিষ্ঠা করা হয়। বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে দেওবন্দে ক্লাস বন্ধ রয়েছে প্রায় দেড় বছর ধরে। করোনার ধকল কিছুটা কমে আসায় আগামী মাসের ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিক ক্লাস।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ