বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

তাকমীলে সারাদেশে ২য় হয়েছেন জামিআ রাব্বানিয়া আরাবিয়ার ছাত্র রেজাউল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার প্রকাশিত ফলাফলে সারাদেশে পুরুষ শাখায় দ্বিতীয় হয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনী ইদারা জামিআ রাব্বানিয়া আরাবিয়া( রব্বানী নগর, জালকুড়ী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) এর ছাত্র মুহাম্মদ রেজাউল করিম নাঈম। তার মোট নাম্বার ৯৩১.

এছাড়া ঐতিহ্যবাহী এ দ্বীনী ইদারা থেকে মেধাতালিকায় স্থান পেয়েছেন আরও ৫ জন মেধাবী ছাত্র।

আর সারােদেশে মেধাতালিকায় প্রথম হয়েছেন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদরাসা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের শিক্ষার্থী মো. মাকতুম আহমেদ। তার মোট প্রাপ্ত নম্বর ৯৩৫। আর তৃতীয় হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলুরোড মাদরাসা) এর ছাত্র মো. গালিব আনোয়ার সিদ্দীকী। তার মোট প্রাপ্ত নম্বর ৯২৯।

আরও পড়ুন: তাকমিল পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন মিফতাহুল জান্নাত মাদরাসার মাসুমা

এদিকে মেধাতালিকায় সারাদেশে মহিলা শাখায় প্রথম হয়েছেন মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা) ৫৩ গলগন্ডা, মোমেনশাহীর ছাত্রী মাসুমা। তার মোট প্রাপ্ত নম্বর ৯০৩।

আরও পড়ুন: এসএমএসের মাধ্যমে জানা যাবে তাকমিল পরীক্ষার ফলাফল

আর দ্বিতীয় হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলা মাদরাসা, ৩৫/সি, উত্তর গোলাপবাগ, যাত্রাবাড়ী, ঢাকার ছাত্রী নাজিয়া সুলতানা। তার মোট প্রাপ্ত নম্বর ৮৯৩। একই মাদরাসার ছাত্রী কানিজ ফাতেমা এশা ৮৮৭ পেয়ে চতুর্থ হয়েছেন। আর সারাদেশের মেধা তালিকায় তৃতীয় হয়েছেন আয়েশা রা. মহিলা মাদরাসা, লালখান বাজার, খুলশী, চট্টগ্রামের ছাত্রী মাইমুনা বিনতে রহীম উদ্দীন।

আরও পড়ুন: তাকমিল পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন মাদানীনগর মাদরাসার মাকতুম

আজ (১৮ জুলাই) রবিবার ফলাফল ঘোষণা করেন হাইআতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। এসময় সভায় উপস্থিত ছিলেন হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি রুহুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুশতাক আহমদ খুলনা, মাওলানা নূরুল আমিন, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মুফতি জসীমুদ্দীন প্রমূখ।

আরও পড়ুন: হাইয়াতুল উলিয়ার ফল প্রকাশ, গড় পাশ ৭৩.২৫ শতাংশ

হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটির সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ যুবায়ের, মুফতি আমিনুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতী নাসীরুদ্দীন, মুফতি আহমদ আলী, মুফতী নূরুল ইসলাম, মুফতী ওবায়দুল্লাহ হামজা, মাওলানা মুহিব্বুলহ হক গাছবাড়ী, মুফতি এনামুল হক কাসেমী, মুফতি এমদাদুল্লাহ কাসেমী, হাইয়াতুল উলইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ঈসমাইল বরিশালী, অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান প্রমুখ।

আরও পড়ুন: হাইয়ার ফলাফল প্রকাশে চূড়ান্ত মিটিং চলছে

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন। উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০, ছাত্রী ৫৭.২১। মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ