মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


আঁধারে হারালো নিষ্পাপ জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| নাজমুল হুদা মজনু ||

আকাশের বুকে কালো মেঘ নেমে আসে,
একটি নবীন প্রাণ হননে পিশাচেরা হাসে।
নরপশু বিকৃত ভাবনা থেকে মনের সুখে 
জ্বালায় অনল শিখা দুঃখিনী মায়ের বুকে।

একটু আলো যেখানে ফোটার কথা ছিল,
হায়েনার থাবা নিমিষেই সব কেড়ে নিলো।
সেখানে আজ শুধুই নিকষ কালো আঁধার 
কষ্ট কাতর উঠোন কোণে করুণ হাহাকার।

একটি নিষ্পাপ জীবন কেড়ে নিল কতিপয়
চার দিকে দীর্ঘশ্বাস কাঁদে যে কোমল হৃদয়।
ভেঙে খানখান হলো মমতাময়ীর কত আশা 
হারিয়ে গেল যে আজ অমলিন ভালোবাসা।

নির্জন পাহাড়ের আড়ালে লুকায় পাতকেরা
মুক্তি যেন না পায় অভিশপ্ত খুনি ঘাতকেরা।
অপ্রতিমের রক্তে রঞ্জিত মাটির মাঝে  সাধ
প্রতি বুকে জ্বলে উঠুক আজ তীব্র প্রতিবাদ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ