মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

হাইয়ার ফলাফল প্রকাশে চূড়ান্ত মিটিং চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটি ও স্থায়ী কমিটির যৌথ উদ্যোগে বৈঠক শুরু হয়েছে।

আজ রোববার (১৮ জুলাই) সংস্থাটির কেন্দ্রীয় অফিস রাজধানীর আরামবাগে সকাল দশটায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর (ভারপ্রাপ্ত) সভাপতি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

উপস্থিত আছেন হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা মুফতি রুহুল আমিন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নূরুল আমিন ফরিদাবাদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুফতি জসীমুদ্দীন, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) প্রমূখ।

Open Photo

হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটির সদস্যের মধ্যে উপস্থিত আছেন, মাওলানা মুহাম্মদ যুবায়ের, মাওলানা আমিনুল হক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুফতী নাসীরুদ্দীন, মাওলানা মুফতি আহমদ আলী, মুফতী নূরুল ইসলাম, মুফতী ওবায়দুল্লাহ হামজা, মুহিব্বুলহ হক, মুফতি এনামুল হক, মুফতি এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা মুহা. অছিউর রহমান প্রমূখ।

অফিস সূত্রে জানা গেছে, চলমান বৈঠকে সভাপতির অনুমোদক্রমে গতবছরের তাকমিল পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। এরপর দুপুর ১২ টা ৩০ মিনিটে সংস্থাটির ওয়েবসাইটে ফলাফল উন্মুক্ত করা হবে। পরীক্ষার্থীরা হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইটে (ওয়েবসাইট লিঙ্ক) রোল নং দিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন।

এছাড়া আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেজেও ফলাফল লিঙ্ক দেওয়া থাকবে বলে জানিয়েছেন অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ