মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তাকমিল পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন মাদানীনগর মাদরাসার মাকতুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাসের হার ৭৩.২৫। ছাত্রদের পাশের হার ৭৯.৪২। ছাত্রীদের পাশের হার ৬৩.৬৩।

এতে সারােদেশে মেধাতালিকায় পুরুষ শাখায় প্রথম হয়েছেন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদরাসা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের শিক্ষার্থী মো. মাকতুম আহমেদ। তার মোট প্রাপ্ত নম্বর ৯৩৫।

আর মোট প্রাপ্ত নম্বর ৯৩১ পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় হয়েছেন জামিয়া রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের রেজাউল করীম নাঈম। আর তৃতীয় হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলুরোড মাদরাসা) এর ছাত্র মো. গালিব আনোয়ার সিদ্দীকী। তার মোট প্রাপ্ত নম্বর ৯২৯।

আরও পড়ুন: এসএমএসের মাধ্যমে জানা যাবে তাকমিল পরীক্ষার ফলাফল

এদিকে মেধাতালিকায় সারাদেশে মহিলা শাখায় প্রথম হয়েছেন মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা) ৫৩ গলগন্ডা, মোমেনশাহীর ছাত্রী মাসুমা। তার মোট প্রাপ্ত নম্বর ৯০৩। দ্বিতীয় হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলা মাদরাসা, ৩৫/সি, উত্তর গোলাপবাগ, যাত্রাবাড়ী, ঢাকার ছাত্রী নাজিয়া সুলতানা। তার মোট প্রাপ্ত নম্বর ৮৯৩। একই মাদরাসার ছাত্রী কানিজ ফাতেমা এশা ৮৮৭ পেয়ে চতুর্থ হয়েছেন। আর সারাদেশের মেধা তালিকায় তৃতীয় হয়েছেন আয়েশা রা. মহিলা মাদরাসা, লালখান বাজার, খুলশী, চট্টগ্রামের ছাত্রী মাইমুনা বিনতে রহীম উদ্দীন।

আরও পড়ুন: হাইয়াতুল উলিয়ার ফল প্রকাশ, গড় পাশ ৭৩.২৫ শতাংশ

আজ (১৮ জুলাই) রবিবার ফলাফল ঘোষণা করেন হাইআতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। এসময় সভায় উপস্থিত ছিলেন হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতি রুহুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুশতাক আহমদ খুলনা, মাওলানা নূরুল আমিন, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা উà